শান্তির পরাধীনতা....!!!


                                                                                              

iftakharলেখকগৌরীসেনের কর্মচারী


শান্তির পরাধীনতা....!!!

খুন,হত্যা আর রাহাজানির নাম
যদি স্বাধীনতা হয়,
তবে সেই পরাধীনতাই ফিরিয়ে দে
হিংস্র কুকুরের দল।
ধর্ষিতা প্রিয়ার চোঁখের জল দেখার নাম
যদি স্বাধীনতা হয়,
তবে সেই পরাধীন দাসীই বানিয়ে দে
নরপশুদের দল।
লান্চিতা বোনের মুখে ফুঁটে ওঠা ঘৃনা দেখার নাম
যদি স্বাধীনতা হয়,
তবে ভাগাড়ের পঁচা গরু খুঁবলে খাওয়ার দিন
ফিরিয়ে দে শকুঁনের দল।
বৃদ্ধ মজুরের হাড়-জিরজিরে দেহ দেখার নাম
যদি স্বাধীনতা হয়,
তবে পরাধীন দুর্ভিক্ষের দিনই ফিরিয়ে দে না
অর্থলোভী কাঙালের দল।
পানির ট্যাংকে গলিত লাশের গন্ধের নাম
যদি স্বাধীনতা হয়,
পরাধীন থেকে মায়ের কোলে মৃত্যু এর চেয়ে
নয় কি ব্যান্জনাময়?
অভাবের টানে বেরিয়ে আসা বাবার চোঁখের লোনা জল দেখার নাম
যদি স্বাধীনতা হয়,
পরাধীন দেশে বাবার হাসি এর চেয়ে
দামি সুনিশ্চয় !
থুঁতু দেই,ঘৃনা করি আমি এই স্বাধীনতা.......
দেখনা কি? তুমিতো অন্ধ নও বিধাতা...!
ফিরিয়ে দাও না শান্তির সেই পরাধীনতা !!!
Category: 0 comments

0 comments:

Post a Comment