মুক্তিযু্দ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী…

মহম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত (সেপ্টেম্বর ১, ১৯১৮ – ফেব্রুয়ারি ১৬, ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।

ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর সুনামগঞ্জে। তাঁর পিতৃপুরুষের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার (বর্তমানে ওসমানীনগর থানা) দয়ামীরে। তাঁর পিতা খান বাহাদুর মফিজুর রহমান, মাতা জোবেদা খাতুন। পিতার চাকরির সূত্রে তাঁর শৈশব-কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়। ১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন ১৯৩৮ সালে।

১৯৩৯ সালে তিনি রয়াল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ – ভারতীয় মিলিটারি একাডেমীতে প্রশিক্ষণ শেষে তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে। সেসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিলো। ব্রিটিশ সেনাবাহিনীর একটি ব্যাটেলিয়ানের কমান্ডার হিসেবে তিনি বার্মা (মিয়ানমার) সেক্টরে কাজ করেন। ১৯৪২ সালে মেজর পদে উন্নীত হন। বিশ্বযুদ্ধ শেষে দেশবিভাগের পর ১৯৪৭ সালের ৭ই অক্টোবর ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এসময় তাঁর পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেলের। ১৯৪৯ সালে তিনি চীফ অফ জেনারেল স্টাফের ডেপুটি হন। পরবর্তীতে তিনি ১৪তম পাঞ্জাব রেজিমেন্টের ৯ম ব্যাটেলিয়ানের রাইফেলস কোম্পানির পরিচালক, ইস্ট পাকিস্তান রাইফেলস (ই.পি.আর.)-এর অতিরিক্ত কমান্ডেন্ট, সেনাবাহিনীর জেনারেল স্টাফ অফিসার প্রভৃতি দায়িত্ব পালন করেন। ১৯৫৬ সালে তিনি কর্নেল পদমর্যাদা লাভ করেন এবং সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জেনারেল স্টাফ এন্ড মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পান। ১৯৬৭ সালে অবসরগ্রহণের পূর্ব পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।

১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ৭০’-এর নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। ওসমানীর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে এক একজন সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ দেয়া হয়। বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয়সাধন করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা – প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেন ওসমানী।

১৯৭১ সালের ২৬শে ডিসেম্বর তাঁকে বাংলাদেশ আর্মড ফোর্সের জেনারেল পদে নিয়োগ দেয়া হয়। ১৯৭২ সালে দায়িত্ব থেকে অবসর নেন, মন্ত্রীসভায় যোগ দেন অভ্যন্তরীণ নৌ যোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ডাক, তার, টেলিযোগাযোগ, অভ্যন্তরীণ নৌ যোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। ১৯৭৪ সালের মে মাসে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হলে তিনি সংসদ সদস্যপদ এবং আওয়ামী লীগের সদস্যপদ ত্যাগ করেন। সেবছর ২৯শে আগস্ট খন্দকার মোশতাক আহমেদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান, তবে ৩রা নভেম্বর জেলহত্যার ঘটনার পর পদত্যাগ করেন। ১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে ওসমানী ‘জাতীয় জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ১৯৭৮ ও ১৯৮১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন।

ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন ১৯৮৪ সালের ১৬ই ফেব্রুয়ারি এম. এ. জি. ওসমানী মৃত্যুবরণ করেন। তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়।


Mohammad Ataul Ghani Osmani was born at Sunamganj in 1918. After passing his matriculation from Sylhet Government High School in 1934, he obtained his graduation from the Aligarh Muslim University in 1938. He completed MA preliminary examination and then took part in the competitive examination of the Federal Public Service Commission in Delhi in 1939. But instead of joining the Indian Civil Service, Osmani decided to join the British Military Service. Accordingly, he completed the tough course from the British Military Academy in Dehradun and joined the Royal Army as a commissioned officer in 1940. Osmani proved his mettle as a young officer and was soon promoted to the rank of major. At this point he was appointed commander of a full battalion. Later, during the Second World War, he commanded troops in the Burma sector. After successfully completing a senior military course, Osmani was promoted to the rank of lieutenant colonel. It was a significant career progress for a Bengali in the British Army in those days.
After the partition of India, Osmani came over to Pakistan and joined the Pakistan army in 1947. In 1948, he obtained the prestigious P.S.C. (Passed Staff Course) certificate from the Staff College Quetta, Pakistan. With his intelligence and skill, he could attract the big brasses at the headquarters of Pakistan army and as recognition of his merit was appointed as a deputy to the Chief of General Staff of the army in 1949. Later in his career in the Pakistan army, Osmani held important positions like director of Rifles Company in the ninth battalion of the Fourteenth Punjab Regiment, additional commandant of the East Pakistan Rifles, and general staff officer of the army. In 1956, he was promoted to the post of full colonel and was appointed deputy director of general staff and military operations in the army headquarters. He served in that position for the next ten years until his retirement from Pakistan army in 1967.
On retirement, MAG Osmani came back to his ancestral home in Sylhet and after spending a few quiet years with himself, decided to join politics. He formally joined the Awami League in 1970 and took part in the general election. He won the contest and became a member of the Pakistan National Assembly in 1970 as a nominee of the Awami League. Luckily for the Bengalis, he survived the crackdown of 25 March 1971 and after taking immense risk on his life managed to reach the Mujibnagar Government on 17 April, 1971. It was here that the government in exile took the unanimous decision to appoint Osmani commander in chief of the Bangladesh Army and of the Liberation Forces. Could Osmani ask for more from his country? One of the most difficult tasks for him to accomplish on given the charge was dividing the occupied Bangladesh into 11 sectors and appointment of the sector commanders. A steady flow of Bengali army, navy and air force officers and soldiers made it easy for him to select sector commanders, deputy commanders and others from among them, and these highly patriotic soldiers worked round the clock with him in setting up the command centre, and preparing battle plans. Accordingly, these fearless officers and soldiers carried out raids after raids on enemy positions throughout the nine months of our liberation war. Osmani needed uninterrupted supply of weapons, and for that he had to be in touch with resourceful people and organisations in countries that supported our liberation war. Here again he proved how good a diplomat he was besides being a good soldier. In the early phase of the liberation war, the problem of organising and providing training to thousands of young men who wanted to join the guerrilla warfare became rather complex when some short-sighted people started to play nasty politics with the national issue. Leaders like Tajuddin, Nazrul Islam, Quamruzzaman, Osmani and others sat together and found a solution before it blew out of proportion. Throughout the nine months of our liberation war MAG Osmani maintained useful liaison with the sector commanders and provided moral and material support to them that were within his capacity. He made the constraints seem negligible with his words of wisdom. That the 11 sector commanders carried out their operations according to the plan approved by the supreme commander of the liberation war is substantiated by many success stories we come across now from the commanders and other officers who took part in those battles.
After the liberation of the country, Osmani was promoted to the rank of General of the Bangladesh Armed Forces on 26 December 1971. In 1972, he retired from the service and joined the cabinet of the then Prime Minister Sheikh Mujibur Rahman as minister in charge of shipping, inland water transportation and aviation. He was included in the cabinet in 1973 as minister for post, telegraph and telephone as well as communication, shipping, inland water transport and aviation. When one party system of government was introduced in 1975 through the Fourth Amendment of the Constitution, voicing his protest General Osmani resigned from the Jatiya Sangsad and also from the primary membership of the Awami League. He launched a new party styled Jatiya Janata Party in 1976 but his vision and mission proved useless against the pattern of politics that was followed in those turbulent days. His followers added the epithet �Bangabir� before his name. General MAG Osmani died on 16 February 1984 in London. (Source: Banglapedia).
On his 87th birth anniversary it saddens us to contemplate that no state level programmes are undertaken to commemorate the birth and death anniversary of the commander-in-chief of the Liberation Forces and of the Bangladesh Armed Forces.
Category: 0 comments

0 comments:

Post a Comment